,

তাইওয়ান নিয়ে নাক গলালে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ান নিয়ে চীনের পদক্ষেপে নাক গলালে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে বলে হুশিয়ার করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যে তিনি এই হুশিয়ারি উচ্চারণ করলেন। খবর রয়টার্সের।

বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ই ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, তাইওয়ানের বিষয়ে হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রকে বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।

ই বলেন, স্বাধীনতাকামী বাহিনীকে উসকে দিয়ে তাইওয়ানকে ভয়ঙ্কর ঝুঁকির মুখে ফেলছে যুক্তরাষ্ট্র। আর এই কাজ করার জন্য চড়া মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের ভূখণ্ডের সঙ্গে একীভূত হওয়া ছাড়া তাইওয়ানের জন্য আর কোনো পথ খোলা নেই।

তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে। যুক্তরাষ্ট্র চীনের ওপর চাপ প্রয়োগে যে ইস্যুগুলো সামনে আনছে তার মধ্যে অন্যতম তাইওয়ান।

এ ছাড়া উইঘুর ইস্যুকে সামনে এনে চীন জিনজিয়াং অঞ্চল থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞাও আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে চীন।

দেশটির পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে, প্রয়োজন হলে এই ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেবে তারা। আর নিজেদের স্বাধীন দেশ হিসেবে দাবি করে তাইওয়ান। এই স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার রক্ষায় যে কোনো কিছু করতে প্রস্তুত তারা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড