বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেম আর বন্ধুত্বের ফেরে বহুমুখী তাদের সম্পর্ক

news-image

বিনোদন ডেস্ক : দম্পতির দাম্পত্যের অবসান। সম্পর্কে তিক্ততা বা সম্পর্ক ছেড়ে বন্ধুত্বে ফিরে যাওয়া। কত কিছুই না ঘটেছে ২০২১ সালে। আর আজ বছরের শেষ দিন। ক্যালেন্ডারের পাতায় হারানোর পথে ২০২১। এ বছর কেমন কেটেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার তারকা দম্পতিদের।

চলুন একনজরে দেখে নেয়া যাক ২০২১ সালে টালিউড তারকাদের জীবনে কেমন ছিলো-

নুসরাত-নিখিল: চলতি বছরের নভেম্বর মাসে নুসরাত জাহানের বিরুদ্ধে অ্যানালমেন্ট অব ম্যারেজের মামলায় জিতে গেলেন তার প্রাক্তন স্বামী নিখিল জৈন। আইনি পথে বিচ্ছিন্ন হলেন তারা। ২০১৯ এ তুরস্কে করা বিয়েকে আইনি বিয়ে বলতে রাজি না নুসরাত জানিয়েছিলেম বিচ্ছেদের পরই। বর্তমানে নুসরাত তার স্বামী যশ দাশগুপ্ত এবং ছেলে ঈশানের সঙ্গে নতুন করেই সংসার পেতেছেন।

অনুপম-পিয়া: সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন অনুপম রায়। পিয়া চক্রবর্তীর সঙ্গে বন্ধু হিসেবেই থাকবেন বলে জানান। তারা আর স্বামী-স্ত্রী নন। ব্যক্তিগত মতের বৈপরীত্য আর ভাবনার ফারাকেই ৬ বছরের দাম্পত্য ভেঙে আলাদা হচ্ছেন বলে জানিয়েছেন তারা।

সৌরভ-অনিন্দিতা: কলকাতায় ফ্ল্যাট কিনেছিলেন একসঙ্গে। দুজনের পরিবারও সেই ফ্ল্যাটে থাকতেন মাঝে মাঝে। বর্তমানে অন্য ঠিকানায় অনিন্দিতা। থাকছেন মুম্বাইয়ে। গণমাধ্যমসূত্রে জানা যায়, এই যুগল আলাদা আলাদা সম্পর্কে জড়িয়েছেন।

তথাগত-দেবলীনা: আট বছরের বন্ধুত্ব থেকে প্রেম এবং সংসার। সেই সংসার ভেঙ্গে গত সেপ্টেম্বরেই আলাদা হয়েছেন তথাগত মুখোপাধ্যায় এবং দেবলীনা দত্ত। বিচ্ছেদের কারণ স্পষ্ট না হলেও গুঞ্জন রয়েছে দুই তারকাই নতুন সম্পর্কে জড়িয়েছেন।

কাঞ্চন-পিংকি: পরকীয়ার জেরে কাঞ্চন মল্লিকের দাম্পত্য কলহের শুরু গত বছর জুন থেকেই। ৯ বছরের দাম্পত্য আইনের দরজায় গিয়েও দাড়ায়। স্বামীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন পিংকি। তারপরই ছেলেকে নিয়ে আলাদা হয়ে যান তিনি। খবর আনন্দবাজার পত্রিকা।।

 

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক