কবরস্থানে চাঁদা না দেয়ায় দাফন হলো না লাশ

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামে সরকারি কবরস্থানে চাঁদা দিতে না পারায় দাফন করতে দেয়া হয়নি গ্রামের এক বৃদ্ধ মহিলার লাশ।

বুধবার বিকালে খেজুরতলা গ্রামের মৃত বরকত আলীর স্ত্রী মদিনা খাতুন (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। রাত ৯ টার দিকে গ্রামের সরকারি কবরস্থানে লাশের দাফন করতে গেলে কবরস্থান কমিটির এক সদস্য লাশ দাফনে বাধা দেয়।

মৃত মদিনা খাতুনের জামাই রিপন আলি অভিযোগ করে বলেন, আমার শাশুড়ির কোন ছেলে সন্তান না থাকায় আমি শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকি। বুধবার বিকালে আমার শাশুড়ি মারা গেলে কবরস্থান কমিটির সভাপতির অনুমতি নিয়ে স্থানীয় লোকজন সরকারি কবরস্থানে কবর খুড়তে যাই ও কবর খুড়ে লাশের জন্য অপেক্ষা করতে থাকই। রাত ৯ টায় কবর কমিটির সদস্য জামিরুল ইসলাম এসে কবর খুড়তে নিষেধ করে। একপর্যায়ে আমরা কবরে মাটি ভরাট করে ফিরে আস।

তিনি আরো বলেন, কবরস্থানের জমি ক্রয়ের সময় চাঁদা না দিতে পারায় দাফন কাজে বাধা প্রদান করা হয়েছে।

ঘটনাটি গ্রামে ছড়িয়ে পড়লে উত্তেজনা বিরাজ করতে থাকে। অনেকেই এই ঘটনার ধিক্কার জানাতে থাকে। রাত সাড়ে ১১ টার দিকে গ্রামের খালের পাশে রাজ্জাক নামের এক ব্যক্তির জমিতে কবর খুঁড়ে দাফন সম্পন্ন করে গ্রামবাসী।

এ ব্যাপারে গ্রামবাসী জানায় , সরকারি কবরস্থানে মৃত ব্যক্তির দাফন কাজের বাঁধা দেয়ার ঘটনা আসলেই মর্মান্তিক ও দুঃখজনক। এই ঘটনার নিন্দা জানান তারা।

এ ব্যাপারে কবরস্থান কমিটির সদস্য জামিরুল ইসলাম বলেন, কয়েকদিন আগে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইউপি নির্বাচনকে ঘিরে গ্রামে পক্ষ-বিপক্ষের সৃষ্টি হয়। আমি কাউকে কবর করতে নিষেধ করিনি এটা গভীর ষড়যন্ত্র।

কবরস্থান কমিটির সভাপতি ইসমাইল হোসেন বলেন, গ্রামের লোকজনদের কাছে থেকে টাকা তুলে কবরস্থানের জমি ক্রয় করা হয়েছে। গ্রামের প্রতিটা লোকের মৃতদেহ সেখানে দাফনের অনুমতি রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান