হার্ট অ্যাটাকে মৃত্যু, পরে জানা গেলো ওমিক্রন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্যে ৫২ বছরের এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাকে মারা গেছেন। তার মৃত্যুর পর টেস্টের রিপোর্টে দেখা যায়, তিনি ওমিক্রন আক্রান্ত ছিলেন।

শুক্রবার এনডিটিভি অনলাইন জানায়, মৃত ওই ব্যক্তি সম্প্রতি আফ্রিকার দেশ নাইজেরিয়া সফর করেছিলেন। তিনি পুনের একটি হাসপাতালে মারা গেছেন।

মহারাষ্ট্রের জনস্বাস্থ্য বিভাগ এক ঘোষণায় জানায়, পিম্প্রি চিঞ্চিয়াদ মিউনিসিপাল করপোরেশনস ইয়াশয়ানত্র চৌহান হসপিটালে গত ২৮ ডিসেম্বর হার্ট অ্যাটাকে মারা যান নাইজেরিয়া ফেরত ৫২ বছরের এক ব্যক্তি।

ঘোষণায় বলা হয়, এ রোগীর ১৩ বছর ধরে ডায়াবেটিস ছিল। তার মৃত্যু কোভিডের কারণে হয়নি। কিন্তু আজ হাতে পাওয়া এনআইভি রিপোর্টে দেখা গেছে, তিনি করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন আক্রান্ত ছিলেন।

ভারতের রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে দ্রুত বাড়ছে ওমিক্রন সংক্রমণ। এ ধরনটি গত মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকায় প্রথম ধরা পড়ে। পরে এটা দ্রুত গতিতে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে।

ইতোমধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ওমিক্রন প্রাণ কেড়ে নিয়েছে কয়েকজনের। তারপরও এটাকে ডেল্টার চেয়ে কম মারাত্মক বলছেন কোনো কোনো চিকিৎসা বিশেষজ্ঞ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান