বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয় দিয়ে বছরের শেষটা রাঙালেন রোনালদোরা

news-image

ক্রীড়া ডেস্ক : জয় দিয়ে বছর শেষ করল ক্রিস্টিয়ানো রোনালদো। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে গতরাতে বছরের শেষ ম্যাচে বার্নলির বিপক্ষে মাঠে নেমেছিল রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে বার্নলকি ৩-১ গোলে হারিয়েছে তারা। একটি করে গোল করেন রোনালদো ও স্কট ম‍্যাকটোম‍িনে। অন্যটি ছিল আত্মঘাতী।

গত সোমবার নিউক‍্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ছয় পরিবর্তন নিয়ে এদিন মাঠে নামে ম্যানইউ। ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যেতে পারত রালফ রাংনিকের দল। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি রোনালদো। এরপর গোল পেতে অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি ইংলিশ জায়ান্টদের। ৮ মিনিটের সময় ম‍্যাসন গ্রিনউডের পাস রোনালদো নিয়ন্ত্রণে নিতে না পারলেও ঠিকই কাজের কাজ করেন ম‍্যাকটোমিনে। নিচু শটে বল জালে জড়ান।

২৭ তম মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ব্যবধানে ২-০ করে ম্যানইউ। ম্যাচের ৩৫ মিনিটে গোল পান রোনালদো। বার্নলিও ছিটকে যায় ম্যাচ থেকে। প্রথমার্ধের শেষ দিকে অ‍্যারন লেনন ব্যবধান কমিয়েছেন মাত্র। দ্বিতীয়ার্ধে। দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই বার্নলিকে চেপে ধরে ম্যানইউ। কিন্তু বার্নলি গোলরক্ষক ওয়ায়েন হেনেসির দৃঢ়তায় আর ব্যবধান বাড়াতে পারেনি ম্যানইউ। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।

এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে ম্যানইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল