বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেঞ্চুরিয়নে প্রথম এশিয়ান দল হিসেবে টেস্ট জিতল ভারত

news-image

ক্রীড়া ডেস্ক : সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারাল ভারত।  শেষ দিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল ছয় উইকেট। লাঞ্চ বিরতির পরপরই স্বাগতিকদের গুটিয়ে সিরিজে এগিয়ে গেল বিরাট কোহলির দল।

সেঞ্চুরিয়নে প্রথম এশিয়ান দল হিসেবে টেস্ট জিতল ভারত। এর আগে কোনো এশিয়ান দল প্রোটিয়াদের ঘাঁটি সেঞ্চুরিয়ান থেকে জয় নিয়ে ফিরতে পারেনি। শেষ দিনের শুরুতে নাইটওয়াচম্যান কেশভ মহারাজকে বোল্ড করে ফেরান জসপ্রিত বুমরা।

তবে ভারতের জয়ের মাঝে বাধা হয়ে ছিলেন ডিন এলগার। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এগোচ্ছিলেনও দারুণভাবে। তাঁর ১৫৬ বলে ৭৭ রানের ইনিংসের সমাপ্তি ঘটান বুমরা। এলগারের বিদায়ের পর কুইন্টন ডি ককরা আর প্রতিরোধ গড়তে পারেননি। নিজেদের দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ১৯১ রানে।

ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন বুমরা আর মোহাম্মদ শামি। প্রথম ইনিংসে পাঁচ উইকেটের সঙ্গে মোট আট উইকেট ভারতের জয়ে বড় অবদান পেসার শামির। তবে ম্যাচসেরার পুরস্কার গেছে লোকেশ রাহুলের দখলের। প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ২৩ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন এই ওপেনার।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা