,

‘মধুবন’ বিতর্ক সানি লিওনের পিছু ছাড়ছে না

news-image

অনলাইন ডেস্ক : সানি লিওনের ‘মধুবন’ গান ও তার ভিডিও নিয়ে বিতর্কের শেষ নেই। গানের কথা পালটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও এই বিতর্কে যেন শেষ হচ্ছে না। এবার এই গানের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে মুম্বাইয়ের রাস্তায়। পোড়ানো হয়েছে অভিনেত্রীর পোস্টার। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের এম জি রোডে।

ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, সানির ‘মধুবন’ গানের কথা ও অশ্লীল নাচের দৃশ্যের অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেছিল অন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় বজরং দলের সদস্যরা। শুধু গানের কথা বদলে দেওয়া নয়, গানটি পুরো নিষিদ্ধ করার দাবি তুলেছে এই দুই দল। বিক্ষোভকারীরা সানির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন।

২২ ডিসেম্বর প্রকাশ্যে এসেছিল সানি লিওনের নতুন মিউজিক ভিডিও ‘মধুবন’। তারপর থেকেই অভিনেত্রীর বিরুদ্ধে রাধা সেজে অশ্লীল নাচের অভিযোগ উঠতে থাকে। এমন মিউজিক ভিডিওর জন্য সানি লিওনকে ক্ষমা চাইতে হবে বলে দাবি ওঠে। পাশাপাশি তিনদিনের মধ্যে ভিডিওটি পাবলিক প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলারও হুমকি দেওয়া হয়।

গত সোমবার টুইটারে ট্রেন্ডিং শীর্ষে উঠে আসেন প্রাক্তন পর্ন তারকা সানি। অভিনেত্রীকে গ্রেপ্তারের দাবিতে সরব হন নেটিজেনরা। রাধা সেজে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করায় তীব্র কটাক্ষের মুখে পড়তে হচ্ছে সানিকে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড