,

তিন কোটি জন্মনিয়ন্ত্রণ পিল কিনছে সরকার

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের তিনটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে ২ কোটি ৯৭ লাখ ৬০ হাজার জন্মনিয়ন্ত্রণ পিল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব পিল কিনতে ব্যয় হবে ১৪৮ কোটি ৮০ লাখ টাকা। সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

আজ বুধবার ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন জানান, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, টেকনো ড্রাগস ও রেনেটা লিমিটেড ৫টি লটে জন্মনিয়ন্ত্রণ ওরাল পিলগুলো (তৃতীয় প্রজন্ম) সরবরাহ করবে।

তিনি আরও জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এক লটে ৫৯ লাখ ৫২ হাজার সাইকেল, টেকনো ড্রাগস লিমিটেড দুই লটে ১ কোটি ১৯ লাখ ৪ হাজার সাইকেল এবং রেনেটা লিমিটেড দুই লটে ১ কোটি ১৯ লাখ ৪ হাজার সাইকেল জন্মনিয়ন্ত্রণ পিল সরকারকে সরবরাহ করবে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের