,

ফেডারেশন কাপে চলেছে সার্কাস

news-image

ক্রীড়া প্রতিবেদক : ১-১ গোলে ড্র। ম্যাচ শেষ। মাঠ ছেড়ে বের হয়ে গেছেন মোহামেডান ও স্বাধীনতা ক্রীড়া সংঘের ফুটবলাররা। স্টেডিয়ামের বাতিও নিভে গেছে পুরোপুরি। ড্রেসিং রুমে জার্সি বদল করে বাসেও উঠেছিল মোহামেডানের ফুটবলাররা।

কিন্তু তখনি পিছন থেকে ডাক পড়ে তাদের। ফিরে এসো তোমরা। কেননা তখনো যে নিশ্চিত হয়নি এ-গ্রুপের চ্যাম্পিয়ন কারা। ম্যাচে গোল ব্যবধান ও কার্ড সংখ্যা (দুটি করে) সমান হওয়ায় ম্যাচের ফলাফলে নিশ্চিত করা যায়নি গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছেন কারা। এর ফলে দুই দলকে আবারও মাঠে ডেকে আনে ম্যাচ পরিচালনা কমিটি। সিদ্ধান্ত হয় টাইব্রেকারে চূড়ান্ত হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত টাইব্রেকারে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ৪-৩ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ আট নিশ্চিত করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। স্বাধীনতার হয়ে গোল করতে ব্যর্থ হন সেলিম রেজা ও সজল ইসলাম এবং মোহামেডানের হয়ে ব্যর্থ হন এরন জন রেয়ারডন। এর ফলে রানার্সাপ হিসেবে শেষ আটে স্বাধীনতা ক্রীড়া সংঘ।

এর আগে ফেডারেশন কাপ থেকে বসুন্ধরা কিংস নাম প্রত্যাহার করে মাঠে না আসায় বাইলজ অনুযায়ী কিংসের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় মোহামেডান ও স্বাধীনতা ক্রীড়া সংঘ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড