বিপিএলে মাশরাফি ঢাকায়, একই দলে তামিম-রিয়াদ

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল অধিনায়ক তিনি। এবারও আছেন ক্যাটাগরি ‘এ’ তে। কিন্তু কেউ তাকে দলে ভেড়ায়নি ড্রাফটের আগে। ড্রাফট থেকেই দল পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। আসন্ন বিপিএলে তিনি খেলবেন ঢাকার হয়ে। একই দলে আছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথম রাউন্ডে তাকে দলে নেয়নি কেউ। দ্বিতীয় রাউন্ডের প্রথম ডাকে মাশরাফি বিন মুর্তজাকে নেয় বিসিবির অধীনে থাকা দলটি। প্রথম রাউন্ডে তারা দলে নিয়েছে তামিম ইকবালকে। ড্রাফটের আগেই মাহমুদউল্লাহ রিয়াদকে নিশ্চিত করে তারা।

রিয়াদ ও তামিম এখন বাংলাদশের যথাক্রমে টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক। মাশরাফিও দীর্ঘদিন ছিলেন নেতৃত্বে। তিন অধিনায়ককে নিয়ে বেশ শক্ত দল গড়েছে ঢাকা।

এছাড়াও দলটিতে আছেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেন ও অলরাউন্ডার ‍শুভাগত হোম। ড্রাফটের ২৪ ঘণ্টা আগে বদলে যায় ঢাকার মালিকানা। গ্যারান্টি মানি না দিতে পারায় রুপা ও মার্নকে বাদ দিয়ে নিজেরাই মালিকানা নেয় বিসিবি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান