,

ওসমানী বিমানবন্দরে সোয়া ১১ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪

news-image

নিজস্ব প্রতিবেদক : গলিয়ে ব্লেন্ডার এবং আয়রনের মেশিনের ভেতরে করে দুবাই থেকে আনা সোয়া ১১ কেজি স্বর্ণ জব্দ করেছে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য সাত কোটি টাকা। এ ঘটনায় দুবাই থেকে আসা চার যাত্রীকে আটক করা হয়েছে।

আটকরা হলেন-সিলেটের কানাইঘাট উপজেলার মকবুল আলী, মফিজ উদ্দিন ও সুলতান মাহমুদ এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেখ মো. জাহিদ। তাদের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দিয়ে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন সিলেট কাস্টম অ্যান্ড ভ্যাট এক্সাইজের উপ-কমিশনার মো. আল আমিন।

বিমানবন্দর কাস্টম সূত্র জানায়, সকাল ৯টায় বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে চার যাত্রী সিলেট আসেন। তবে আগে থেকেই কাস্টমস কর্মকর্তাদের কাছে খবর ছিল, ওই উড়োজাহাজের যাত্রীদের কেউ স্বর্ণের বড় একটি চোরাচালান নিয়ে এসেছেন। যাত্রীরা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের গতিবিধি নজরে রাখেন কর্মকর্তারা। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে দেহ ও ব্যাগ তল্লাশি করা হয়। এসময় একটি ব্লেন্ডার ও আয়রনের মেশিনের ভেতর গলিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এর দাম প্রায় সাত কোটি টাকা।

কাস্টমস কর্মকর্তা আল আমিন জানান, কাটার মেশিন দিয়ে আয়রন ও ব্লেন্ডার কেটে স্বর্ণগুলো বের করা হয়। স্বর্ণ গলিয়ে মেশিনের ভেতরে এমনভাবে রাখা ছিল যে, স্বাভাবিকভাবে দেখলে মনেই হবে না এতে স্বর্ণ আছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড