,

৭০ শতাংশের বেশি ভোটার আশা করছি : ইসি সচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে ধারণা নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকারের। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে চতুর্থ ধাপের নির্বাচন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ ধারণার কথা বলেন।

সচিব বলেন, ‘আমি খোঁজ নিয়েছি বিভিন্নভাবে। সব মিলিয়ে এ নির্বাচন সুষ্ঠু হয়েছে, আনন্দমুখর পরিবেশে ভোট হয়েছে, জনগণের সম্পৃক্ততা ছিল। তাই ভোটারদের উপস্থিতি আমরা ৭০ শতাংশের বেশি আশা করছি।’

তিনি বলেন, শুধু এই ধাপের নির্বাচনই নয় আগের তিন ধাপসহ এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিটি ধাপে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

ইসি সচিব বলেন, চতুর্থ ধাপে মোট ৮৩৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়েছে। এরইমধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে, এখন গণনা চলছে। নির্বাচনে প্রিসাইডিং অফিসারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ১৫টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। আমাদের মোট ভোট কেন্দ্র ছিল ৯ হাজার ২২৪টি। সে হিসেবে ভোটকেন্দ্রের তুলনায় স্থগিত ভোটকেন্দ্রের হার .০১৬ শতাংশ।

হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘ভোটের সময় প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ২৯ জন আহত হয়েছেন। এসময় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ৬৩ জন আটক হয়েছেন। ৫ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা করেছেন। সার্বিক বিবেচনায় আমরা বলতে পারি, একটা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে।’

এ পর্যন্ত চার ধাপের ভোট হয়েছে, তার মধ্যে কোন ধাপে সবচেয়ে সুষ্ঠু হয়েছে এমন প্রশ্নে ইসি সচিব বলেন, ‘আমরা এক কথায় বলতে চাই, সবসময়ই ভোটারদের উপস্থিতি একেবারেই আশাব্যাঞ্জক ছিল। সার্বিকভাবে বলব, এবার আমরা যে ভোট করেছি ইউনিয়নে, প্রতিটি ধাপেই নির্বাচন খুব ভালো হয়েছে।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের