,

এসএসসির ফল হতে পারে ৩০ ডিসেম্বর

news-image

শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনের দিনই আগামী ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (রোববার) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এই তথ্য জানা গেছে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরের সময় বাড়ায় ২৮ ডিসেম্বরের আগে ফলাফল প্রকাশ করা যাচ্ছে না। মালদ্বীপ সফর শেষে ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরে ৩০ ডিসেম্বর তিনি আগামী শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। একই দিন এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হতে পারে বলে আলোচনা চলছে। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন, সেদিন ফলাফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন অথবা তার সুবিধাজনক সময়ে ফল প্রকাশের জন্য সময় চেয়েছিলাম। এর মধ্যে তিনি মালদ্বীপ সফরে গেছেন। যাওয়ার আগে তিনি নাকি বই উৎসবের দিন এসএসসির ফল প্রকাশের কথা বলে গেছেন। তবে আমরা এখনো আনুষ্ঠানিক ঘোষণা পাইনি। তাই নির্দিষ্ট তারিখ বলতে পারছি না।

গত মাসে পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এই পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হয়েছিল ২৩ নভেম্বর।

করোনার প্রাদুর্ভাবের কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর এবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২২ লাখের বেশি।

করোনার কারণে এবার ভিন্নভাবে অনুষ্ঠিত হয় এসএসসি পরীক্ষা। অন্যান্য বছরের মতো সব বিষয়ের পরীক্ষা হয়নি। শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ইত্যাদি) তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে হয় এ পরীক্ষা। আবশ্যিক ও চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা হয়নি। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ম্যাপিং করে ফল নির্ধারণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড