,

চিত্রনায়ক শাকিব খান হয়ে ওঠার গল্প নিয়ে সিনেমা

news-image

বিনোদক প্রতিবেদক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের নায়ক হয়ে ওঠার গল্প নিয়ে তৈরি হবে সিনেমা। এর নাম ‘স্টোরি অব শাকিব খান’। এটি পরিচালনা করবেন গুণী নির্মাতা এফ আই মানিক। গত বৃহস্পতিবার চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটি নিবন্ধিত হয়েছে। তাহলে কি এবার শাকিব খানের বায়োপিক; নির্মাণ করবেন এফ আই মানিক!

এ বিষয়ে নির্মাতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ আমি “স্টোরি অব শাকিব খান” বানাতে যাচ্ছি। শিগগির এর শুটিং শুরু হবে। অনেক দিন ধরে ছবি নির্মাণ বিরতি ছিল। এটি দিয়ে আমি নতুন কাজ শুরু করতে যাচ্ছি।’

সিনেমার গল্পটি কেমন? প্রশ্নের জবাবে এফ আই মানিক বলেন, ‘ঢাকাই সিনেমার প্রধান নায়ক শাকিব খানের জীবনের একটি অংশ থেকে এই ছবির গল্প আবর্তিত হয়েছে। এখানে শাকিব খানের শৈশব-কৈশোরের গল্প থাকবে না। থাকবে রঙিন দুনিয়ায় প্রবেশের ঠিক পূর্ব থেকে জনপ্রিয় ও নায়ক হয়ে ওঠার গল্প।’

তবে শাকিব খানের চরিত্রে কে কাজ করবে তা এখনও ঠিক জানা যায়নি। অন্যতম পার্শ্ব-অভিনেত্রী অপু বিশ্বাসের চরিত্রে কাকে দেখা যাবে সে বিষয়েও কোনো তথ্য জানাননি বরেণ্য এই নির্মাতা।

শাকিব খানের আসল নাম মাসুদ রানা। সিনেমা দুনিয়ায় শাকিব খান নামটি কীভাবে পেলেন সে গল্পটিও দর্শকরা দেখতে পাবেন বলে জানান এফ আই মানিক।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড