,

ব্ল্যাকমেইলের শিকার হলেন নায়িকা শাবনূর (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের জন্মদিন ছিল চলতি মাসের ১৭ তারিখ। এদিন ভক্ত-দর্শকদের বিশেষ উপহার হিসেবে নতুন ইউটিউব চ্যানেল খুলে নতুন ভিডিও প্রকাশ করেন নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেত্রী। ইতিমধ্যেই চ্যানেলটিতে তিনটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে গতকাল শুক্রবার একটি ভিডিও শেয়ার করেছেন শাবনূর। যেখানে দেখা যায়, ব্ল্যাকমেইলের শিকার হন এই নায়িকা।

ঘটনাটা একটু খুলে বলা যাক, নতুন ভিডিওতে শাবনূরকে তার বোনের মেয়ে ক্ষুদে ইউটিউবার ইনাইয়ার সঙ্গে নাটকীয় ভঙ্গিমায় দুষ্টুমি করতে দেখা গেছে। আর শাবনূরের প্রিয় কসমেটিক্সগুলো ইচ্ছে মতো ব্যবহার করছে ইনাইয়া। আবার সেগুলো এলোমেলো ভাবে ফেলে চলে যায় সে। যা দেখে রেগে যান শাবনূর। কিন্তু রাগান্বিত নায়িকাকে মুহূর্তেই বশ করে ফেলেন তার বোনের মেয়ে। উল্টো শাবনূরের ‘সিক্রেট’ ফাঁস করে দেওয়ার হুমকিও দেয় ইনাইয়া।

হুমকি শুনে মুহূর্তেই চুপসে যান শাবনূর। ব্ল্যাকমেইলের শিকার হয়ে নিজের ক্রেডিট কার্ড পর্যন্ত দিতে রাজি হয়ে যান এই চিত্রনায়িকা। আর সব শেষে, ইনাইয়ার দাবি শুনে এক পর্যায়ে কেঁদে ফেলেন শাবনূর। পুরো ব্যাপারটাই ঘটেছে মজার ছলে।

শাবনূর তার ভক্তদের আনন্দ দেওয়ার জন্যই এই ভিডিও বানিয়েছেন। ভিডিওতে ক্ষুদে ইউটিউবার তার ছেলে আইজানকেও দেখা গেছে, ছিল ইহানও। আর এখন থেকে নিয়মিতই এমন মজাদার ও আড্ডার ভিডিও আপলোড করবেন ইউটিউব চ্যানেলে, এমনটাই জানিয়েছেন এই চিত্রনায়িকা।

উল্লেখ্য, চিত্রনায়িকা শাবনূর বর্তমানে ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পাগল মানুষ’ সিনেমায় সবশেষ কাজ করেন শাবনূর। এটির কাজ অসমাপ্ত রেখে পরিচালক এম এম সরকার মারা গেলে বদিউল আলম বাকি কাজ শেষ করেন। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও সিনেপর্দায় আর দেখা মেলেনি এই নায়িকার।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড