,

গেদুরাজ বাহিনীর প্রধান ‘দুধরাজ’ গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : আশুলিয়া থানা এলাকা থেকে ছয় মামলা ও চারটি ওয়ারেন্টেরভুক্ত পলাতক আসামি গেদুরাজ বাহিনীর প্রধানকে র‌্যাব-৪ গ্রেপ্তার করেছে। র‍্যাব-৪ এর অপারেশন অফিসার মো.সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুর, সাভার, আশুলিয়া থানা এলাকায় দীর্ঘদিন যাবত গেদুরাজ ও তার সাঙ্গোপাঙ্গ বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তারা ওইসব এলাকায় জমি দখল, চাঁদাবাজি এবং অসহায় ও দুস্থ গার্মেন্টস কর্মীদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সম্ভ্রম হননের চেষ্টা করত।

মো.সাজেদুল ইসলাম আরও জানান, এই চতুর ও ধূর্ত পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-৪ এর গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে নজরদারি চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ডিসেম্বর আশুলিয়া থানার শ্রীপুর উত্তর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মো. গেদুরাজ ওরফে যুবরাজ ওরফে আব্দুল আলিম ওরফে দুধরাজ (৬১)।

আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায় যে, গ্রেপ্তারকৃত আসামির নামে সাভার ও আশুলিয়া থানায় ৩টি নারী ও শিশু নির্যাতন আইন, একটি মাদকসহ সন্ত্রাসী ও চাঁদাবাজির সর্বমোট ১০টি মামলা চলমান রয়েছে।

সে তার সংঘবদ্ধ বাহিনী নিয়ে দীর্ঘদিন যাবত ওই এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের জোরালো অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের