,

লঞ্চে আগুনের ঘটনা দুঃশাসনের নমুনা: ফখরুল

news-image

নিউজ প্রতিবেদক : ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের আমলে সারাদেশ শোকের কালো মেঘে আচ্ছন্ন থাকে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন সই করা এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গতরাতে এমভি অভিযান-১০ লঞ্চের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা করুণ ও মর্মস্পর্শী। ঢাকা থেকে এই লঞ্চটি ৪০০ জন যাত্রী নিয়ে বরগুনার উদ্দেশ্যে রওয়ানা দেয়। অগ্নিকাণ্ডের সময় লঞ্চটিতে এক হাজারের মতো যাত্রী ছিল। পোড়া ওই লঞ্চ থেকে এ পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধার কর্মীরা। ৯০ জনকে দগ্ধ ও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সারা জাতির ন্যায় আমিও বিমর্ষ ও শোকাহত।

তিনি আরও বলেন, এই শোক সহ্য করার মতো নয়। বর্তমান সরকারের আমলে সারাদেশ শোকের কালো মেঘে সবসময় আচ্ছন্ন থাকে। অখণ্ড কর্তৃত্বের অধিকারী ক্ষমতাসীনদের বেপরোয়া কর্মকাণ্ডে দেশব্যাপী যেন অনিয়মেরই রাজত্ব চলছে। জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাকে আটকিয়ে ফেলা হয়েছে।

কোথাও কোনো নিয়ম মানার বালাই নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র ও আইনের শাসনের অভাবে সর্বত্র দুর্বৃত্তদের দাপট বিদ্যমান। আর সে কারণেই জীবন দিতে হচ্ছে নিরীহ যাত্রীদের। এই অগ্নিকাণ্ডে হতাহতের হৃদয়স্পর্শী ঘটনা দুঃশাসনেরই এক নিকৃষ্ট নমুনা।

লঞ্চে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নামে চট্টগ্রামে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তিন বছর আগে নিরাপদ সড়ক আন্দোলনে উস্কানির মিথ্যা অভিযোগে এই অভিযোগপত্র দেওয়া হয়। এটি সম্পূর্ণভাবে বিএনপি নেতাদের ঘায়েল করার সুপরিকল্পিত চক্রান্ত।

এসময় তিনি আমির খসরুর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার ঘটনায় নিন্দা ও এর প্রতিবাদ জানান।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড