,

লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক

news-image

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে যাত্রীবোঝাই লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী তাঁর শোকবার্তায় নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ নামের লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আগুনে দগ্ধ অবস্থায় অন্তত ৭০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

এমভি অভিযান-১০ নামের লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। লঞ্চে হাজারখানেক যাত্রী ছিলেন বলে জানা গেছে।

অক্ষত যাত্রীরা জানান, ঝালকাঠির সুগন্ধা নদীতে চলন্ত অবস্থায় লঞ্চটিতে আগুন লাগে। পরে লঞ্চটি নদীর তীরের দিয়াকুল গ্রাম এলাকায় ভেড়ানো হয়।

বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক কামাল হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, তাঁদের মোট পাঁচটি ইউনিট উদ্ধার কাজ করছে। ঘন কুয়াশার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

কামাল হোসেন ভূঁইয়া আরও বলেন, লঞ্চটির ইঞ্জিনকক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড