বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলে ভর্তিতে বয়সের শর্তের সমাধান দিলো মাউশি

news-image

নিউজ ডেস্ক : লটারিতে উত্তীর্ণ হওয়ার পরও বয়সের জটিলতার কারণে জামালপুর জিলা স্কুলে ভর্তি হতে না পারা শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলনের মুখে ভর্তিতে বয়সসীমার বিষয়টি সমাধান হয়েছে। জানা যায়, প্রথম শ্রেণি ছাড়া আর কোনো শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়স কোনো বাধা হবে না।

গতকাল বুধবার স্কুলে ভর্তিতে বয়সের জটিলতা নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, স্কুলে ভর্তিতে বয়সের বিষয়ে সংশোধনী দেয়া হয়েছে। প্রথম শ্রেণিতে ভর্তিতে বয়স ৬ বছর হতে হবে। অন্য কোনও শ্রেণিতে ভর্তি হতে বয়সের কোনও বাধা নেই।

গত বছর ভর্তির সময় বয়স নিয়ে জটিলতা দেখা দিলে আদালতের নির্দেশে- তা সংশোধন করা হয়েছিল বলে জানান মাউশি’র এ কর্মকর্তা।

জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৬ বছর হতে হবে। সে হিসাবে ২য় থেকে ৯ম শ্রেণির ভর্তির বয়স নির্ধারিত হবে। ভর্তির বয়সের ঊর্ধ্বসীমা সংশ্লিষ্ট বিদ্যালয় নির্ধারণ করবে। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সংশোধনী নীতিমালায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট বিদ্যালয়ের অ্যান্ট্রি শ্রেণিতে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে সাধারণভাবে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে।

প্রসঙ্গত, বয়সের জটিলতার কারণে লটারিতে উত্তীর্ণ হয়েও জামালপুর জিলা স্কুলে ভর্তি হতে পারেননি অনেক শিক্ষার্থী। এ নিয়ে আন্দোলন করেন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল