,

বিপিএল শুরু ২১ জানুয়ারি, ড্রাফট ২৭ ডিসেম্বর

news-image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২১ জানুয়ারি শুরু হয়ে ফাইনাল হবে ১৮ ফেব্রুয়ারি। এছাড়া ছয় দলের টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট হবে ২৭ ডিসেম্বর।

সব মিলিয়ে ৩৪টি ম্যাচ হবে তিন ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিপিএলে এবারের আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়িয়েছে বিসিবি। ‘এ’ ক্যাটাগরিতে ক্রিকেটারদের ৫০ লাখ থেকে বেড়ে এবার ৭০ লাখে ঠেকেছে। এবার ক্যাটাগরি করা হয়েছে ৬টি। ‘এ’ থেকে ‘এফ’ পর্যন্ত।

দ্বিতীয় ভাগ ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ২৫ থেকে বাড়িয়ে ৩৫ লাখ করা হচ্ছে। ‘সি’ ক্যাটাগরির যারা আগে ১৮ লাখ টাকা করে পেতেন, এবার তাদের দেওয়া হবে ২৫ লাখ টাকা। ‘ডি’ ক্যাটাগরি ১৮, ‘ই’ ক্যাটাগরি ১২ এবং সর্বশেষ ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৫ লাখ টাকা করে।

২৭ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হবে ক্রিকেটার্স ড্রাফট। এই ড্রাফটের আগে দলগুলো ১ জন স্থানীয় এবং ৩ জন করে বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে। ড্রাফট থেকে সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ৮ জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে দলগুলো। স্থানীয় ক্রিকেটারের হিসেবে দলগুলো নিতে পারবে ১০ থেকে ১৪ জন ক্রিকেটার।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের