বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নগর ভবনে চাকরি পেলেন বাসচাপায় নিহত মাইনুলের ভাই

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের বাসের ধাক্কায় নিহত একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনের (মাইনুল) ভাই মনির হোসেনকে চাকরি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বুধবার (২২ ডিসেম্বর) গুলশানের শাহাবুদ্দিন পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে নিয়োগপত্র তুলে দেন আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এসময় মেয়র আতিকুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের কাজ হলো প্রতিটি মানুষের অধিকার রক্ষা করা। মাইনুলের মায়ের ইচ্ছা ছিল তার ছেলে একটা সরকারি চাকরি পাক। আমরা মাইনুলের মায়ের ইচ্ছা পূরণের চেষ্টা করেছি। আমরা তার ভাইকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছি।

অনুষ্ঠান শেষে মাইনুলের ভাই মনির হোসেন জাগো নিউজকে বলেন, সরকারি চাকরির জন্য আমি আগে থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছি, পরীক্ষা দিচ্ছি। কোথাও হচ্ছে না। পরে মেয়র সাহেব যখন আমাদের বাড়িতে গেলেন, তখন আমার মাকে তিনি আশ্বাস দেন আমাকে একটা চাকরি দেওয়া হবে। অস্থায়ীভাবে নিয়োগ পেলেও আমি মেয়র সাহেবকে ধন্যবাদ জানাই। আশাকরি আমার চাকরিটা যেন পরবর্তীতে স্থায়ী করা হয়।

মাইনুলের কথা স্মরণ করে মনির হোসেন বলেন, আমার ভাই মারা গেছে, এ ক্ষতি তো আর কোনোভাবেই পোষাবে না। চাকরিটা আমার আগেরই ইচ্ছা ছিল। ভাইকে তো হারিয়েছিই। আমি চাই, সড়কে যেন সবার চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়, যেন আর কাউকে ভাই হারাতে না হয়। সাবেক মেয়র আনিসুল হকের যে পরিকল্পনা ছিল সে ধরনের পরিকল্পনা নিয়ে যেন বাস্তবায়ন করা হয়।

গত ২৯ নভেম্বর রাত ১০টার দিকে রাজধানীর রামপুরায় অনাবিল বাসের ধাক্কায় নিহত হয় একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা আটটি গাড়িতে আগুন ও চারটিতে ভাঙচুর চালায়। পরে নিরাপদ সড়কের দাবিতে টাকা ১১ দিনের আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল