দেশ পরিচালনার দায়িত্ব পেলে যা করবেন হিরো আলম

news-image

বিনোদন প্রতিবেদক : সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচিত-সমালোচিত তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলম। ক্যাবল ব্যবসায়ী থেকে অভিনয়ে, এরপর গানে। নাম লিখেছেন প্রযোজক হিসেবে আবার লিখেছেন বইও। যার শিরোনাম ‘দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেবো’। বগুড়ার দরিদ্র পরিবারের সন্তান হিরো আলম রাজনীতির মাঠেও বেশ সক্রিয়।

গত একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। যাচাই-বাছাইয়ের পর তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়। ধাপে ধাপে এগিয়ে চলা হিরো আলম একবুক স্বপ্ন নিয়ে এগিয়ে চলছেন আপন গতিতে।

সম্প্রতি দৈনিক আমাদের সময় অনলাইন’র একটি লাইভ অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তার আগামীর ভাবনা নিয়ে। অনুষ্ঠানের উপস্থাপক শাকিলা জেরিন তার কাছে প্রশ্ন রাখেন- আপনাকে যদি একদিনের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, কোন কাজটি সবার আগে করবেন?

মজার ছলে উত্তরে হিরো আলম বলেন, ‘একদিনের দায়িত্ব দিলে আপনি কোনো কাজই করতে পারবেন না। কারণ যে সমস্ত এমপি, মন্ত্রী ও বিভিন্ন কর্মস্থলের লোকজন আছে তাদের সঙ্গে পরিচয় হতেই পাঁচদিন সময় লেগে যাবে। তাহলে দেশ কীভাবে পরিচালনা করবেন? পরিচয় পর্ব করতেই তো দুই-চারদিন সময় লেগে যাবে।’

তবে তাকে ছয় মাসের সময় দেওয়া হলে তিনি সবার আগে যে কাজগুলো করবেন। তার ভাষ্য, ‘সবার আগে বেকারত্ব দূর করতে হবে। যানজটমুক্ত করতে হবে, গ্রামগঞ্জ থেকেই কাজ করে আসতে হবে। কৃষি খাবারে দাম যাতে কমে, কৃষিখাতে প্রণোদনা দিতে হবে। বড়লোকদের দালানকোঠার জন্য কাজ করা হবে না, ব্যাংক-ব্যালেন্স যাতে না করতে পারে সেখানেও কাজ করা হবে না। যাতে গরীব বাসে সাধারণ খেটে খাওয়া মানুষ চলাফেরা করতে পারে সেদিকে নজর দিতে হবে। গ্যাসের দাম, খাদ্যের দাম কমাতে হবে, বেকারদের চাকরির ব্যবস্থা করতে হবে। তাহলে হয়তো দেশে শান্তি ফিরে আসতে পারে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান