বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে সংক্রমিত ৭৩ শতাংশই ওমিক্রন আক্রান্ত

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে রীতিমতো দাবানলের মতো ছড়াচ্ছে করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। দেশটিতে গত সপ্তাহে শনাক্ত মোট রোগীর ৭৩ দশমিক ২০ শতাংশই ওমিক্রন আক্রান্ত ছিল বলে জানিয়েছে আলজাজিরা।

যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন শনিবার শেষ হওয়া সপ্তাহে ওমিক্রন সংক্রমণের উল্লম্ফনের এই তথ্য জানিয়েছে।

একই সময়ে প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য অরিগন, ওয়াশিংটন ও আইডাহো অঙ্গরাজ্যে শনাক্ত রোগীদের ৯৬ দশমিক ৩০ শতাংশই ছিল ওমিক্রন আক্রান্ত।

এদিকে ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪৩ হাজার ৫৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৬২৩ জন।

করোনায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগী প্রায় ৫ কোটি ২০ লাখ ৬০ হাজারে দাঁড়িয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৮ লাখ ২৮ হাজার ৮৩৬ জন।

এদিকে, ক্রিসমাসের উৎসব ঘিরে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এমন পরিস্থিতিতে যতটুকু সম্ভব অনুষ্ঠান ও জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে বৈশ্বিক স্বাস্থ্য সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল