নিষেধাজ্ঞার পর হংকংয়ের শেয়ারবাজারে চীনা কোম্পানির বড় বিনিয়োগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কৃত্রিম বৃদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে দ্রুতগতিতে ব্যবসার প্রসার ঘটছে। বড় বড় টেক জায়ান্টগুলো হুমকি খেয়ে পড়ছে প্রযুক্তি উদ্ভাবনে। এমনই একটি কোম্পানি চীনের স্টার্ট-আপ সেন্সটাইম গ্রুপ, যারা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে। তারা পুনরায় তাদের শেয়ার হংকংয়ের শেয়ারবাজারে ছেড়েছে। যার বাজারমূল্য ৭৬৭ মিলিয়ন মার্কিন ডলার।

সেন্সটাইম ফার্মের পক্ষ থেকে এই ঘোষণা এলো মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার এক সপ্তাহ পর। ওই নিষেধাজ্ঞার কারণে মার্কিন বিনিয়োগকারীরা এই চীনা কোম্পানিটির সঙ্গে লেনদেন বা তাদের শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারবেন না।

সম্প্রতি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা সেন্সটাইম গ্রুপকে বিনিয়োগের কালো তালিকায় যুক্ত করে যুক্তরাষ্ট্র। মূলত সেন্সটাইমের ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির বিরুদ্ধে অভিযোগ আনে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, জাতিগত উইঘুরদের শনাক্তকরণে ব্যবহৃত হতে পারে এই প্রযুক্তি।

গত সোমবার সেন্সটাইম যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। সেন্সটাইমের পক্ষ থেকে বলা হয়, আমাদের গ্রুপের পণ্য ও সেবা বেসামরিক ও বাণিজ্যিক খাতে ব্যবহারের জন্য, কোনো সামরিক খাতের জন্য নয়।

কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়, যদিও ওয়াশিংটনের বিনিয়োগ নিষেধাজ্ঞা তাদের ব্যবসায়িক কাজের জন্য কোনো সমস্যা সৃষ্টি করেনি, কিন্তু যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের অভাবে তাদের তহবিল সংগ্রহের কাজকে প্রভাবিত করতে পারে।

সেন্সটাইম কোম্পানির শেয়ার আগামী ৩০ ডিসেম্বর থেকে হংকং স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু করার কথা রয়েছে। সেন্সটাইম ১ দশমিক ৫ বিলিয়ন শেয়ার বিক্রির টার্গেট করেছে। বৃহস্পতিবার যার চূড়ান্ত মূল্য ঘোষণা করা হবে।

দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চলছে। সর্বশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট কাজ করা চীনা সেন্সটাইম কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আনলো যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞার বরাবরই নিন্দা জানিয়ে আসছে চীন।

সূত্র: ইয়াহু নিউজ, বিবিসি

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান