,

আরবিকে আনুষ্ঠানিক ভাষা করতে যাচ্ছে ফিফা

news-image

স্পোর্টস ডেস্ক : আরবিকে আনুষ্ঠানিক ভাষা হিসেবে ঘোষণা করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আরব কাপের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে এ প্রস্তাবনা উত্থাপন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

জানা যায়, সম্প্রতি আরব কাপের আয়োজক দেশ কাতার এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার স্টেকহোল্ডার দেশগুলোর প্রতিনিধির সঙ্গে দীর্ঘ আলোচনা করেন ফিফার কর্মকর্তারা। এর পর ফিফা সভাপতি ইনফান্তিনোর কাছে এ বিষয়ে প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাব সাগ্রহে গ্রহণ করেন ইনফান্তিনো।

উল্লেখ্য, বর্তমানে ফিফার চারটি আনুষ্ঠানিক ভাষা রয়েছে— ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান ও স্প্যানিশ। এবার এ তালিকায় পঞ্চম ভাষা হিসেবে যুক্ত হতে চলেছে আরবি।

প্রসঙ্গত গত ১৮ ডিসেম্বর ছিল বিশ্ব আরব ভাষা দিবস। বিশ্বে অন্তত ২০ দেশের ৪৫ কোটি মানুষের মাতৃভাষা আরবি। এ ছাড়া বিশ্বব্যাপী অনেক দেশেই আরবি ভাষাভাষী মানুষ ছড়িয়ে আছে। তা ছাড়া ইসলাম ধর্মীয় ভাষা আরবি, বিধায় বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ে ভাষাটি নিয়মিতই চর্চিত।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড