জুতা সেলাইয়ে ব্যস্ত বন্ধু, পাশে বসে চমকে দিলেন মাশরাফী

news-image

নড়াইল প্রতিনিধি : সংসদ সদস্য হয়েও শৈশবের বন্ধুদের ভোলেননি নড়াইল-২ আসনের এমপি এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তুজা। বিশ্বের নন্দিত ক্রিকেট তারকা হিসেবেও কোনো অহংকার নেই তার। যখনই নড়াইলে নিজ জন্মস্থানে যান মাশরাফী তখনই সময় বের করে ছোট বেলার খেলার সাথী ও সহপাঠীদের সঙ্গে সময় কাটাতে ভোলেন না এই তারকা।

বন্ধুত্বের ক্ষেত্রে তার কোনো জাতপাত নেই, সেই দৃষ্টান্তই স্থাপন করেছেন মাশরাফী। তারই প্রমাণ দিলেন গতকাল শনিবার সন্ধ্যায়। এদিন সন্ধ্যা ৭টার দিকে নড়াইল চৌরাস্তায় ফুটপাতে বসে জুতা সেলাই করা বন্ধু রবির পাশে বসে প্রায় আধা ঘণ্টা তার সঙ্গে গল্প করেন তিনি। মাশরাফীর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি।

ফেসবুকে ছবি দেখে মাশরাফির সেই বন্ধুটির (রবির) কাছে ছুটে যান নড়াইল প্রতিনিধি। জানতে চান তার অনুভূতি। এ সময় রবি বলেন, ‘জুতা-স্যান্ডেলের কাজ করি, চুরি তো করি না। আমার বন্ধু মাশরাফী এমপি ও ক্রিকেট তারকা। সে যতটা পারে আমাদের সাহায্য করে। সে নড়াইলে আসলে আমার সঙ্গে দেখা করে। তেমনি গতকালও এসেছিল। কে বা কারা ছবি তুলে ফেসবুকে দিয়েছে সে জন্যই আমাকে ঘিরে এত আলোচনা। মাশরাফীর সঙ্গে আমার বন্ধুত্ব আজীবন থাকবে।’

ওই ঘটনার প্রত্যক্ষদর্শী মাশরাফির ছোট বেলার আরেক বন্ধু নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল জানান, এদিন সন্ধ্যায় ৭টার দিকে এমপি মাশরাফী বিন মোর্ত্তুজা। হুডি ও মাস্ক পরে নড়াইল চৌরাস্তায় তার প্রতিবেশী বাল্যবন্ধু শহরের রাজকুমার দাসের ছেলে রবি দাসের দোকানের পাশে গিয়ে বসেন। তখন রবি তার কাছে জানতে চায় জুতা সেলাই বা কালি করতে হবে কি-না? এভাবে কিছু সময় পর যখন রবি বুঝতে পারলো মাশরাফী, তখন একে অপরকে জড়িয়ে ধরেন এবং তারা বেশ কিছুক্ষণ গল্প করেন।

এ বিষয়ে নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তুজা বলেন, ‘ছোট বেলায় যাদের সঙ্গে খেলাধুলা করেছি, চিত্রা নদীতে সাঁতার কেটে বড় হয়েছি তারা আমার বন্ধু। তারা যে পেশায় থাকুক তাতে কী আসে যায়। আজীবন বন্ধুত্ব থাকবে তাদের সঙ্গে।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান