,

বঙ্গবন্ধুর খুনিদের জান্নাত কামনা, পদ হারালেন সেই আ.লীগ নেতা

news-image

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি : বিজয় দিবসের অনুষ্ঠানে মোনাজাতে বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত কামনা করেন রাজশাহীর বাগমারা তাহেরপুর পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক। বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনার পর গতকাল শুক্রবার তাকে দল থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আব্দুর রাজ্জাক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমি আওয়ামী পরিবারের সন্তান। ৪০ বছর ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। আমার বয়স এখন ৬০। আমি স্ট্রং ডায়াবেটিসের রোগী। নাটোর ডায়াবেটিস সেন্টার থেকে চিকিৎসা নিচ্ছি। রাত ১টার দিকে ঘুম থেকে তুলে আমাকে মোনাজাত করতে বলা হয়। আওয়ামী লীগের বড় বড় অনুষ্ঠানে মোনাজাত করে থাকি। জীবনে কোনো দিন ভুল হয়নি। কিন্তু সেদিন আমার অজান্তে মুখ দিয়ে কথাটি বের হয়ে গেছে।’ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীসহ সবার কাছে ক্ষমা চেয়েছেন আব্দুর রাজ্জাক।

ওই মোনাজাতে অংশ নেন তাহেরপুর পৌর সভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবু বাক্কার মনসুর রহমান মৃধা, প্যানেল মেয়র বাবুল খাঁ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লবসহ অন্যরা। বিষয়টি নিয়ে মুঠোফোনে তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ বলেন, ‘মোনাজাতটি শুনলে বুঝতে পারতেন, সেটি ছিল স্লিপ অব মাউথ। তারপরও তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান