,

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ শিশুসহ নিহত ১০

news-image

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ শিশু সন্তান ও বাবাসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে সুবাং জায়ার কাছে এলিট হাইওয়েতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। একটি ট্রেলার লরি এবং তিনটি গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, লরিটি যে গাড়িকে আঘাত করে পিষ্ট করেছে তাতে ৮ শিশুসহ ১০ জন লোক ছিলেন।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক নোরাজাম খামিস জানান, নিহত ১০ জনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। বাকি আটজন শিশু, তাদের মধ্যে পাঁচজন ছেলে ও তিনজন মেয়ে।

নোরাজাম জানান, নিহতদের একজনের নাম নুরুল নাজিয়াহ বুয়ং (৩৭), নিহত আট শিশু তার সন্তান। বাকিজনের নাম মোহাম্মদ রাহিমি বিন রোলেক্স (২৭), তিনি পেশায় মেকানিক।নিহত শিশুদের বয়স যথাক্রমে ১০ মাস, ৩ বছর, ৭ বছর, ৯ বছর, ১০ বছর, ১২ বছর, ১৬ বছর এবং ১৭ বছর।

মরদেহগুলো শাহ আলম হাসপাতালে পাঠানো হয়েছে বলে সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের বিবৃতিতে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড