,

‘বিদ্যুৎ গতিতে ছড়াচ্ছে ওমিক্রন’

news-image

অনলাইন ডেস্ক : ইউরোপে করোনার নতুন ধরন ওমিক্রন বিদ্যুৎ গতিতে ছড়াচ্ছে। আগামী বছরের শুরুতে ফ্রান্সে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে। ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স এসব কথা জানিয়েছেন বলে আজ শনিবার বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়।

ফরাসি প্রধানমন্ত্রী বলেন, ‘কয়েক মিলিয়ন ফরাসি করোনার টিকা না নিয়ে পুরো দেশবাসীর জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে, যা গ্রহণযোগ্য নয়।’ আগামী বছর টিকাদানে নতুন পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

এর আগে ওমিক্রনের বিস্তার রোধে ব্রিটিশ পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ফ্রান্স। তবে ফরাসি নাগরিক ও তাদের স্ত্রীরা এই নির্দেশনার আওতার বাইরে থাকবেন।

শুক্রবার যুক্তারাজ‌্যে প্রায় ১৫ হাজার লোকের ওমিক্রন শনাক্ত হয়। দক্ষিণ আফ্রিকার তুলনায়ও যুক্তরাজ‌্যে বেশি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।

এদিকে, করোনার নতুন এই ধরন রোধে শুক্রবার জার্মানি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডও কঠোর বিধিনিষেধ ঘোষণা করে। ইতিমধ‌্যে বিশ্বের বিভিন্ন দেশ ওমিক্রনের বিস্তার রোধে ভ্রমণ নিষেধাজ্ঞাসহ নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। বাংলাদেশেও এখন পর্যন্ত তিনজনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড