ক্যানসারে ঢাবি শিক্ষকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক জামাল খান ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার ভোর ৬টায় ঢাকায় ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

একই বিভাগের অধ্যাপক মোহাম্মদ সফি উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১০ দিন আগে সহযোগী অধ্যাপক জামাল খানকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি আইসিউতে চিকিৎসাধীন ছিলেন।

অধ্যাপক সফি উল্লাহ জানান, জামাল খানের লাশ দুপুরে ভূগোল ও পরিবেশ বিভাগে নেওয়া হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান দাফন করা হবে তাকে।

জানা গেছে, প্রায় তিন বছর আগে জামাল খানের ক্যানসার ধরা পড়ে। ভারতেও চিকিৎসা নিয়ে এসেছিলেন তিনি। স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন জামাল খান। তার স্ত্রী অধ্যাপক ফারজিদ হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষক।

এদিকে, সহকর্মী জামাল খানের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এক শোকবার্তায় তিনি বলেন, ‌‘জামাল খান ছিলেন প্রগতিশীল চিন্তা-চেতনার একজন মেধাবী শিক্ষক ও গবেষক। ভূগোল ও পরিবেশ বিষয়ক শিক্ষা প্রসারে ও মৌলিক গবেষণায় এই শিক্ষকের অনেক অবদান রয়েছে। বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের কাছেও তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান