,

সানস্ক্রিন কেনার আগে যে ৭ বিষয় জানা জরুরি

news-image

লাইফস্টাইল ডেস্ক : প্রতিদিনের জীবনের অপরিহার্য এক প্রসাধনী হলো সানস্ক্রিন। শতি, গ্রীষ্ম, বর্ষাসহ সব মৌসুমেই প্রয়োজন আছে সানস্ক্রিনের। ত্বককে সূর্যের ক্ষতিকর বেগুণী রশ্মি থেকে রক্ষা করতে এই প্রসাধনীর বিকল্প নেই।

তবে অনেকেই ঠিক বুঝতে পারেন না যে, কোন সানস্ক্রিনটি তার ত্বকের জন্য সঠিক। কারণ ত্বকভেদে একেকজনের জন্য প্রয়োজন ভিন্ন সানস্ক্রিন।

তাই ত্বকের সঙ্গে মিলিয়ে সানস্ক্রিন ব্যবহার না করলে সুফল তো পাবেনই না, বরং ত্বকের আরও ক্ষতি হবে। তাই সানস্ক্রিন ব্যবহার ও কেনার আগে অন্তত ৭টি বিষয় খেয়াল রাখুন-

>> সানস্ক্রিন যেন ব্রড স্পেকট্রাম হয়। অর্থাৎ ইউভিএ আর ইউভিবি দুটো থেকেই আপনার ত্বককে সুরক্ষিত রাখতে পারে।

>> এসপিএফযুক্ত সানস্ক্রিন সূর্যের আলো থেকে সবচেয়ে কম সুরক্ষা দেয়। এটি ৯৩ শতাংশ সুরক্ষা দেয়। এসপিএফ ৫০ একমাত্র ৯৮ শতাংশ সুরক্ষা দেয়। তবে তার চেয়ে বেশি এসপিএফ দরকার নেই। কারণ এসপিএফ ৭৫ ও ১০০ বিশেষ কোনো বাড়তি সুরক্ষা দেয় না।

>> যদি সানস্ক্রিন মেখে এক্সারসাইজ করেন বা সাঁতারে যান, তাহলে এমন সানস্ক্রিন বেছে নেবেন যেটি ওয়াটার রেজিসট্যান্ট। অর্থাৎ ঘামলে বা জলে ডুব দিলেও সানস্ক্রিন ধুয়ে মুছে যাবে না।

>> সানস্ক্রিন কেনার সময় অনবশ্যই দেখে নেবেন সেটি টু-ইন-ওয়ান হিসেবে কাজ করছে কি না। কারণ অতিরিক্ত রোদে বেশি প্রসাধনী ব্যবহার করা সম্ভব নয়। তাই সানস্ক্রিন যদি আর্দ্রতাও যোগায় আববার অ্যান্টি এজিং উপাদান সরবরাহ করে, তাহলে বেশ সুবিধা পাবেন।

>> ঘর থেকে বের হওয়ার অন্তত আধা ঘণ্টা আগে সানস্ক্রিন ব্যবহার করুন। অনেকেই সানস্ক্রিন ব্যবহারের সময় শুধু মুখে ব্যবহার করেন।

তবে জানেন কি, শরীরের বিভিন্ন খোলা স্থান যেমন- হাত, পায়ের পাতা, গলা, ঘাড় ইত্যাদি স্থানেও সানস্ক্রিন ব্যবহার করুন।

>> অনেকের মধ্যেই ভুল ধারণা আছে, শুধু সূর্যের তাপেই থাকে সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি। তবে জানেন কি, মেঘলা দিনেও কিন্তু সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি যথেষ্ট পরিমাণেই থাকে, যা ত্বকের ক্ষতি করার জন্য কম নয়। তাই রোদ হোক বা মেঘলা, দিনের বেলা যখনই বাইরে বের হবেন, সানস্ক্রিন লাগিয়ে নিন।

>> আপনি যদি কর্মজীবী হন, তাহলে তো দৈনিক বাইরে বের হলে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এ কারণে খুব দামী সানস্ক্রিন ব্যবহার করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। তাই বাজেটের মধ্যে ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করুন।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম