,

বিজয় দিবস নিয়ে কঙ্গনার বিতর্কিত পোস্টে বাংলাদেশি শিল্পীদের প্রতিবাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : বলিউড নায়িকা কঙ্গনা রানাউত এবার বাংলাদেশের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়লেন। ১৬ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুরে ভেরিফায়েড ফেসবুক ফ্যান পেজ এবং নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা এক পোস্টে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ‘বাংলাদেশের বিজয়’ উল্লেখ না করে বলেছেন, ওই বছরের বিজয় ‘পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়’ এবং ২০২১ সাল ভারতের বিজয়ের সুবর্ণ জয়ন্তী চিহ্নিত করেন। ইন্ডিয়ান আর্মিদের সঙ্গে বিভিন্ন সময়ে নিজের তোলা একাধিক স্থিরচিত্র শেয়ার করে কঙ্গনা আরও লেখেন, ‘ইন্ডিয়ান আর্মড ফোর্সের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি স্যালুট।’ হ্যাসট্যাগে লিখেছেন- বিজয়দিবস, সোনালীবিজয়, অমৃতমহাউৎসব।

কঙ্গনার এমন কাণ্ড আহত করেছে বাংলাদেশি ভক্ত অনুরাগীদের। অসংখ্য মানুষ কঙ্গনার ফেসবুক ফ্যান পেজের সেই পোস্টে গিয়ে জানাচ্ছেন প্রতিবাদ। যেখানে সামিল হতে দেখা গেছে বাংলাদেশের উঠতি অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া ও নায়ক জয় চৌধুরীকে।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর মঞ্চ থেকে উঠে আসা সালওয়া কঙ্গনার উদ্দেশে মন্তব্য করেন, ‘একজন পাবলিক ফিগার হিসেবে আপনার উচিত বাজে মন্তব্য করার আগে ইতিহাস সম্পর্কে আরও জ্ঞান সংগ্রহ করা।’

সালওয়া লেখেন, যুদ্ধের সময় ভারত আমাদের সাহায্য করেছিল এবং আমরা বাংলাদেশের জনগণ সত্যিই সেই সাহায্যের প্রশংসা করি, তার জন্য আমরা কৃতজ্ঞ। ১৯৭১ সালে আমরা ৩০ লাখ বীর মুক্তিযোদ্ধাকে হারিয়েছি। মাতৃভূমির জন্য তারা তাদের জীবন উৎসর্গ করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা আমাদের বিজয় অর্জন করেছি। বাংলাদেশ এমন একটি দেশ যার জন্ম অনেক সংগ্রাম এবং স্বাধীনতার রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে। আমাদের আবেগ, অশ্রুবিন্দু, সাহস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশপ্রেম আমাদের সবচেয়ে লালিত বিজয় দিবস ১৬ ডিসেম্বরের ফলাফল। তাই দয়া করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধ করুন।’

চিত্রনায়ক জয় চৌধুরী লেখেন, ‘দয়া করে ইতিহাস বিকৃতি করবেন না। এটি ভারতের নয়, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী। ভারত আমাদের সহায়তা করেছে, এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই বিজয় অর্জনের জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আমাদের আবেগে আঘাত করবেন না।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের