,

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে ১০০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলার বিভিন্ন উপজেলার ১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে তাদের সম্মাননা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক (ডিসি) হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান, পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি।

সভায় বক্তারা বলেন, এখনো মুক্তিযুদ্ধবিরোধী একটি শক্তি নানাভাবে বাংলাদেশের অগ্রগামিতাকে থামিয়ে দিতে নানা পাঁয়তারা করছে। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

তাই মুক্তিযুদ্ধের চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বীর মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত তরুণ প্রজন্ম গড়ে উঠলেই যে লক্ষ্য নিয়ে এ দেশ স্বাধীন করা হয়েছিল, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। পরে অতিথিরা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট, ফুল ও উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের