বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার ফোনে গেম খেলার ফাঁকে ৭৩ হাজার টাকার খাবার অর্ডার

news-image

অনলাইন ডেস্ক : আজকাল বাচ্চারা ফোন দেখলেই হাতে তুলে নেয়। সেই ফোন দিয়ে ভিডিও গেম খেলে, না হয় কার্টুন দেখে। কিন্তু খেয়াল রাখেন না বাবা-মা। এতে যে কী হতে পারে তা এবার হাড়ে হাড়ে বুঝলেন এক ব্যক্তি। তার পাঁচ বছরের বাচ্চা ফোন থেকে ১২০০ মার্কিন ডলারের আইসক্রিম, কেক অর্ডার করে বসল। যা বাংলাদেশি টাকায় ৭৩ হাজার টাকার বেশি। স্বাভাবিকভাবেই চক্ষু চড়কগাছ ওই শিশুর বাবার। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়।

বাচ্চাটি সবার নজর ফাঁকি দিয়ে প্রচুর খাবার অর্ডার করে দেয়। ছয় বাক্স আইসক্রিম, পাঁচ বোতল দুধ, সাতটি পেল্লাই কেক এবং ১৪ জার দুগ্ধজাত পানীয় যার নাম ডালস ডে লিচে। আর তার বিল বাবদ ওই বিপুল অঙ্ক সে মিটিয়েও দেয় অনলাইনে।

এদিকে বাবা বেচারি তো কিছুই জানেন না। আচমকাই ‘উবের ইটস’ তাকে একটি মেসেজ পাঠায়। আর সেই মেসেজেই তিনি জানতে পারেন, তার অর্ডার করা খাবার ডেলিভারি হয়ে গিয়েছে। তবে তা পৌঁছেছে তার অফিসে। শেষ পর্যন্ত ছুটির দিনে গাড়ি চালিয়ে অফিসে গিয়ে সব খাবার নিয়ে আসতে যেতে হয় তাকে। তবে অত খাবার আর বাড়ি নিয়ে এসে কী হবে? কাজেই অধিকাংশ খাবার অফিসে বিলিয়ে দেন তিনি।

কিন্তু ছেলের এমন কাণ্ড দেখে কী মেজাজ ধরে রাখতে পেরেছিলেন তিনি? নাকি কোনো রকম রাগ হজম করে নিয়ে কেবল ফোনটার পাসওয়ার্ড বদলে দিয়েই আগামীর ‘বিপর্যয়’ থামানো নিশ্চিত করেছিলেন? সেটা অবশ্য জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল