,

জাপানের ওসাকায় ভবনে আগুন, নিহত ২৭

news-image

অনলাইন ডেস্ক : জাপানের ওসাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ১৮ মিনিটে ওসাকা স্টেডিয়ামের পাশে ওই ভবনটিতে আগুন লাগে।

ভবনটির চতুর্থ তলার একটি জানালা দিয়ে অপ্রশস্ত অফিস ভবনটির ভেতরের অবস্থা দেখা যাচ্ছে। চতুর্থ তলায় একটি ক্লিনিক ছিল, যেখানে মানসিক রোগীদের চিকিৎসা দেওয়া হতো।

ওসাকা ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, চতুর্থ তলাতেই আগুনের সূত্রপাত। খবর পেয়ে ৭০টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এর আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

সংবাদমাধ্যম এনএইচকেকে প্রত্যক্ষদর্শী একজন নারী বলেন, প্রচুর কালো ধোঁয়া দেখা যাচ্ছিল। অদ্ভূত একটা গন্ধও ছড়িয়ে পড়িয়েছিল।

আগুনের কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি এএফপির প্রতিবেদনে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড