,

প্যারেড গ্রাউন্ডে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজে হামিদ-হাসিনা-রামনাথ

news-image

নিউজ প্রতিবেদক : মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থেকে বিজয় দিবস প্যারেড-২০২১-এর সালাম গ্রহণ করেন তারা।

সকাল সাড়ে ১০টায় শুরু হয় এই বর্ণাঢ্য কুচকাওয়াজ। এর ১০ মিনিট আগে অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে প্যারেড গ্রাউন্ডে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০টা ২৫ মিনিটে অশ্বারোহী সজ্জিত মোটর শোভাযাত্রা নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তিন বাহিনীর প্রধান তাকে স্বাগত জানান।

সকাল ১০টা ২৮ মিনিটে প্যারেড গ্রাউন্ডে পৌঁছান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেখানে ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও তিন বাহিনীর প্রধান। এ সময় ভারতের রাষ্ট্রপতিকে সশস্ত্র সালাম জানান সম্মিলিত বাহিনীর সদস্যরা।

এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদ অভিবাদন মঞ্চে যান এবং ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে ভিভিআইপি গ্যালারিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি অভিবাদন মঞ্চে যাওয়ার পর তাকে সশস্ত্র সালাম দেওয়া হয়। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

সশস্ত্র সালাম গ্রহণের পর রাষ্ট্রপতি খোলা জিপে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন। এ সময় জিপে তার সঙ্গে ছিলেন প্যারেড কমান্ডার ও সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাহিনুল হক। প্যারেড পরিদর্শনের পর রাষ্ট্রপতি অভিবাদন মঞ্চে ফিরে যান। সেখানে দাঁড়িয়ে তিনি কুচকাওয়াজের সালাম গ্রহণ করছেন। অভিবাদন মঞ্চে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তিন বাহিনীর প্রধান।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের