আতশবাজির আগুনে পুড়লো বিয়ের গাড়ি, লাফিয়ে বাঁচলেন বর (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ঘোড়ার গাড়িতে চেপে বিয়ে করতে যাচ্ছিলেন এক যুবক। এ সময় আতশবাজি ফাটাতে ফাটাতে বরের গাড়ির সঙ্গে যাচ্ছিলেন বরযাত্রীরা। এখানেই ঘটে বিপত্তি। হঠাৎ একটি আতশবাজি গিয়ে পড়ে বরের গাড়িতে। সঙ্গে সঙ্গে সুসজ্জিত গাড়িতে আগুন ধরে যায়। কোনোক্রমে গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচান বর। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের পাঁচমহলে। খবর আনন্দবাজার পত্রিকার।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বরের ঘোড়ার গাড়িটি সামনে ছিল। আর পেছনে পেছনে বরযাত্রীরা যাচ্ছিলেন। তাদের মধ্যে বেশ কয়েকজন আতশবাজি ফাটাচ্ছিলেন। সেই আতশবাজিরই একটি গাড়িতে গিয়ে পড়ে। মুহূর্তে গোটা গাড়িতে সেই আগুন ছড়িয়ে পড়ে। ভাগ্য জোরে বেঁচে গিয়েছেন বর। শেষমেশ স্থানীয়দের সহযোগিতায় সেই গাড়ির আগুন নেভানো হয়।

ভয়ানক সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। আতশবাজি যে কতটা ভয়ানক, তার এক জ্বলন্ত উদাহরণ গুজরাটের এই ঘটনা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান