,

লন্ডন থেকে আইন পাশ করলেন নুসরাত ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : প্রায় শোনা যেত লেখাপড়ার জন্য অভিনয়ে বিরতি নিয়েছেন নুসরাত ফারিয়া। পরীক্ষার সময় খানিক ছুটিতেও যান তিনি। অবশেষে সে সব পরীক্ষার চূড়ান্ত ফল এলো ইউনিভার্সিটি অব লন্ডন থেকে।

বিশ্ববিদ্যালয়টি থেকে আইন পাশ করেছেন এই শিল্পী। ব্যাচেলরস অব ল’তে পেয়েছেন সেকেন্ড ক্লাস।

বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত এ তারকার ভাষ্য, ‘অবশেষে সৃষ্টিকর্তা আমার কথা শুনেছেন। আইন বিষয়ে পাশ করলাম। সেকেন্ড ক্লাস পেয়েছি। এ বিষয়ে আমি আমার শিক্ষককে ধন্যবাদ দিতে চাই। তার কারণেই আমার এই পড়াশোনার জার্নিটা হয়েছে। আমি আসলে সবার কাছেই কৃতজ্ঞ।’

এদিকে, ফারিয়া বলেন, ‘পড়াশোনা ও কাজ একসঙ্গে চালিয়ে যাওয়াটা বেশ কঠিন। আমার সহকর্মী ও পরিবার পাশে না থাকলে এটা সম্ভব হতো না। পাশ করলাম, এটা আমার শিক্ষাজীবনের সেরা প্রাপ্তি।’

ফারিয়ার জন্য আরও একটি খুশির সংবাদ এসেছে। সফলভাবে মাত্রই বহুল আলোচিত ‘বঙ্গবন্ধু’ ছবির শুটিং শেষ করেছেন এই নায়িকা। চলচ্চিত্রে ‘শেখ হাসিনা’ ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’। ২০১৯ সালের শেষ দিকে এই চলচ্চিত্রে যুক্ত হন তিনি। ২০২১ সালে সেটা শেষ হয়। ছবিতে ১৮ থেকে ২৯ বছর বয়সী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া। ছবিটি পরিচালনায় আছেন শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধু হিসেবে আছেন আরিফিন শুভ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের