বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রাণু দান করে শত শত সন্তানের বাবা!

news-image

অনলাইন ডেস্ক : একাধিক মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শুক্রাণু দান করে শত শত সন্তানের বাবা হয়েছেন বেলজিয়ামের রাজধানী ঘেন্টের সাবেক এক বাসিন্দা। ২০০৭ সালে শুক্রাণু দানের বিষয়টি আইনি স্বীকৃতি পাওয়ার পর থেকে ওই ব্যক্তি ঘেন্ট ও ব্রাসেলসের নানা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে শুক্রাণু দান করেছেন।

জানা গেছে, এখন ওই ব্যক্তি বেলজিয়ামের বাইরে থাকেন। সে সময় তিনি ঘেন্টে বসবাস করতেন এবং শুক্রাণু দান করে সামান্য অর্থ উপার্জন করতেন। দুই বছর ধরে তিনি সপ্তাহে দুবার শুক্রাণু দান করেন, যা থেকে আয় হতো ৫০ ইউরো।

ওই ব্যক্তি ফ্লেমিশ ব্রাবান্টে চলে যাওয়ার পরও ব্রাসেলস ইউনিভার্সিটি হাসপাতালে শুক্রাণু দান করেন। একটি প্রাইভেট ডিএনএ ডাটাবেজ ব্যবহার করে অনেকে এখন আবিষ্কার করেছে, তিনি তাদের বাবা। আর লোকটিও বুঝতে পারেন, তার আরও অনেক সন্তান থাকতে পারে!

এ বিষয়ে ঘেন্ট ইউনিভার্সিটি হাসপাতালের ডা. ফ্রুক ভ্যানডেন মিরশট বিস্মিত হয়ে বলেন, ২০০৭ থেকে আইনি কাঠামোর অধীনে একজন দাতা ছয়টির বেশি ভিন্ন পরিবারকে শুক্রাণু দান করতে পারবেন না। সাধারণত ১০টি অনুদান এই লক্ষ্যে পৌঁছানোর জন্য যথেষ্ট। বয়সের একটা সীমা আছে।

ডা. মিরশট আরও বলেন, শুক্রাণু দানকারীদের নাম প্রকাশ করা হয় না। যদিও শিশুরা তাদের ‘স্বাভাবিক’ বাবাকে শনাক্তের আশায় ব্যক্তিগত ডাটাবেস ব্যবহার করতে পারে। দাতার নাম নিবন্ধিত, তবে কেউ যদি শুক্রাণু গ্রহণ করেন, তবে একটি নম্বর ব্যবহার করা হয়। হাসপাতালগুলো দাতার পরিচয় সম্পর্কে কোনো বিশদ তথ্য প্রকাশ করে না বলেও জানান বিশ্ববিদ্যালয়ে হাসপাতালের এই চিকিৎসক।সূত্র : ভিআরটি নিউজ।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল