বান্দরবানে খালি নেই হোটেল-মোটেল-রিসোর্ট

news-image

জেলা প্রতিনিধি : টানা তিনদিনের ছুটিতে বান্দরবানে খালি নেই হোটেল-মোটেল ও রিসোর্টের কোনো কক্ষ। ১৬-১৮ ডিসেম্বর পর্যন্ত এসব হোটেল-মোটেলের সব কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) হোটেল-মোটেল ও রিসোর্ট সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, পর্যটন নগরী বান্দরবানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন হাজার হাজার পর্যটক। শীতে পর্যটকদের সংখ্যা বাড়ে কয়েকগুণ। এতে আবাসন সংকটে অনেককে রাস্তা ও গাড়িতে রাতযাপন করতে হয়।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় সব হোটেল-মোটেল ও রিসোর্ট পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। এতে খুশি আবাসিক হোটেলের এসব মালিক-কর্মচারীরাও। করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে প্রত্যাশা তাদের। হোটেল হিল ভিউ, হোটেল হিল্টন, হোটেল রিভার ভিউ ও হোটেল প্লাজার প্রায় ৮৫ শতাংশ কক্ষ পরিপূর্ণ। বাকি কক্ষগুলোও অগ্রিম বুকিং নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বান্দরবানে পাঁচ হাজার পর্যটকের ধারণক্ষমতা থাকলেও ১৬-১৮ ডিসেম্বর পর্যন্ত কোনো হোটেল-মোটেল ও রিসোর্টের কক্ষ খালি নেই। ভ্রমণপ্রত্যাশীরা এসব হোটেল-মোটেলের রুম অগ্রিম বরাদ্দ দিয়ে রেখেছেন।

এ বিষয়ে হোটেল রিভার ভিউর ম্যানেজার মো. ইমরান জানান, ১৬-১৮ ও ২২-২৪ ডিসেম্বর পর্যন্ত সব কক্ষ অগ্রিম বুকিং দেওয়া আছে। নতুন কারে রুম বুকিং দেওয়া সম্ভব নয়।

বান্দরবান ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক জানান, পর্যটকদের নির্ভয়ে আনন্দ উপভোগ নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান