বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটারকে হাসপাতালে ভর্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটারকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনায় আক্রান্ত টিম ম্যানেজমেন্টের এক সদস্যকেও তাদের সঙ্গে ভর্তি করা হয়েছে। তবে তিনি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানা গেছে।

আজ মঙ্গলবার দুপুরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. নিয়াতুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তিনজনকে আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। তবে তাদের অবস্থা খুব খারাপ নয়। তিনি বলেন, তিনজনই ভালো আছেন। তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। শুধু অবজারভেশনে (নজরে) রাখার জন্য তাদের হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। কারণ বাসায় বা হোটেলে পর্যাপ্ত নজরদারি হবে না।

বিশ্বকাপ বাছাইপর্ব খেলে গত ১ ডিসেম্বর জিম্বাবুয়ে থেকে দুবাই হয়ে দেশে ফেরে নারী ক্রিকেট দল। দেশে ফিরে হোটেল সোনাগাঁওতে ৫ দিনের কোয়ারেন্টিনে প্রবেশ করেন তারা। প্রথম দফার কোভিড পরীক্ষায় কেউ পজিটিভ আসেননি। তবে দ্বিতীয় দফার পরীক্ষায় দুজনের কোভিড পজিটিভ আসে। ৬ তারিখে করোনা পজিটিভ হওয়ার পর পাঁচদিন পর জানা যায় তারা ওমিক্রন ধরনে আক্রান্ত।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল