,

মুরাদ কাণ্ড : নেতাদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইমন

news-image

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি ডা. মুরাদ হাসানের একটি ফোনালাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে ফোনের অপর প্রান্তে ছিলেন চিত্রনায়ক ইমন ও নায়িকা মাহিয়া মাহি। ভাইরাল হওয়া অডিও ক্লিপটি নিয়ে সমালোচনার মুখে পড়েন ইমন। তিনি স্বীকার করেছেন ফাঁস হওয়া ফোনালাপটি সত্যি। তবে এটি সাম্প্রতিক নয়, বছর দুই আগের। এ ঘটনায় দুই দফা ডিবির ও একবার র‌্যাবের হেড অফিসে যেতে হয়েছে ইমনকে।

তবে এই বিপদের সময়ে শিল্পী সমিতিকে পাশে পাননি ইমন। যদিও তিনি বর্তমান কমিটির আন্তর্জাতিক সম্পাদক। সমিতির বর্তমান দায়িত্বশীলদের প্রতি ক্ষোভ ঝাড়লেন ইমন। জানালেন, বিপদে পাশে না পেয়ে নেতাদের চেনা হয়ে গেছে তার। তাই পরবর্তী সময়ে আর নির্বাচন করতে চান না তিনি।

ইমনের ভাষ্য, ‘শিল্পী সমিতি থেকে কাউকে পাশে পাইনি। প্রথমদিন জায়েদ খান একবার ফোন দিয়েছিল। ধরতে না পারায়, পরে কল ব্যাক করলে সে ধরেনি। আর কাউকেই পাইনি। সাতদিন পর গতকাল মিশা ভাই কল করে বলে আমেরিকা থেকে দেশে এসেছি। পাশে আছি। কিন্তু সাতদিন পর সব বিপদ কেটে যাওয়ার পর পাশে আছি বলে লাভটা কি?’

তিনি আরও বলেন, ‘নাটকের শিল্প সংঘকে দেখলাম তাহসান, মিথিলা ও ফারিয়ার নামে মামলা হওয়ায় পাশে থাকার বিজ্ঞপ্তি দিয়েছে তারা। কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতি কী করেছে, কিছুই না। কোনো দোষ করলাম না, তাও সংগঠন থেকে একটা ফোন করে মানসিক সাপোর্টও পাইনি। সামনে নির্বাচন আছে। যে সংগঠনের সদস্যরা খারাপ সময়ে শিল্পীদের পাশে থাকে না, তাদের সঙ্গে নির্বাচন করব না।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের