,

বিকেলের নাস্তায় মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ

news-image

নিউজ ডেস্ক : মাটন দিয়ে তৈরি যে কোন খাবারই ভীষণ মজাদার। আজ জানাবো ভিন্ন স্বাদের মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ কিভাবে তৈরি করবেন। যা আপনারা বিকালের নাস্তা কিংবা সকালের ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারবেন। এটি খেতে ভীষণ সাস্বাদু এবং স্বাস্থ্যকর। এটি তৈরিও বেশ সহজ এবং এটি খেতে সবাই-ই পছন্দ করবেন।

চলুন তাহলে জেনে নেয়া যাক মজাদার এই রেসিপিটি-
প্রয়োজনীয় উপকরণ: মাটন কিমা- ৪ টেবিল চামচ, গাজর- ছোট ২ টি, রসুন- ৮ কোয়া, পেঁয়াজ- ৩টি, আদা- ২ টেবিল চামচ, কাঁচা মরিচ- ৪ টা, গরম মশলা গুঁড়ো- ৩ চা চামচ, হলুদ গুঁড়ো- সামান্য, ব্রেড- ৭/৮ স্লাইস, বাঁধাকপি গ্রেট করা- সামান্য, লবণ- স্বাদমত।

প্রস্তুত প্রণালী

প্রথমে গাজর ছোট ছোট করে গ্রেট করে নিবেন। এবং পাউরুটিগুলো চারপাশ থেকে সাইডের অংশগুলো ছুরি দিয়ে কেটে নিন। এরপর খাসির মাংস কিমা করে নিবেন। এক্ষেত্রে, কিমা করার জন্য ছুরি কিংবা বাজারে কিমা করার জন্য কিছু মেশিন পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারবেন। এবার একটি পাটা পুতা কিংবা ব্লেন্ডারে রসুন, পেঁয়াজ ও কাঁচা মরিচ বেটে নিন। তারপর একটি বড় কড়াইয়ে পরিমানমত তেল নিয়ে বাটা মশলা, হলুদ গুঁড়া, লবণ স্বাদমত নিয়ে নিন। মশলাগুলো তেলে ভালো করে কষিয়ে নিবেন। এতে মাটন কিমা ও গাজর পুরোটা ঢেলে দিবেন এবং কষিয়ে নিবেন। মাটন কিমা ও গাজর পুরোটা কষানো শেষ হলে গরম মশলা দিয়ে নাড়িয়ে দিন। এরপর এই পুরটি একটি পাত্রে নিয়ে ঠাণ্ডা হতে সময় দিই। এবার ব্রেড স্লাইসে পুর ভরে নিই। গ্রেট করা বাঁধাকপি ছিটিয়ে দিই। টোষ্ট মেকারে হতে দিই। টোস্ট বানানো শেষ হলে, একটি পাত্রে নামিয়ে নিয়ে যে কোন সস এর সাথে গরম গরম পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম