,

বাংলাদেশে ঢুকে বাড়িতে হামলা বিএসএফের, আহত ২

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করে বসত বাড়ি ভাঙচুর করেছে। এবং তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ সীমান্তবাসীর। এসময় ভয়ে পালাতে গিয়ে দুই নারী আহত হয়েছে।
সোমবার রাতে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পকেট নামেক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৪৭ বিএসএফের ফুলবাড়ী ক্যাম্পের একটি টহলদল বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করেন। তারা ওই এলাকায় নুরল হক ওরফে নুরল পরীর ছেলে আয়নাল হকের বসত বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বসত বাড়ির গেট ও ঘরের বেড়া ভাঙচুর করেন। ভয়ে পালাতে গিয়ে আয়নালের মা মনোয়ারা বেগম ও শাশুড়ি আনো বেগম আহত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওই সময় বিএসএফ ককটেল বিস্ফোরণ করেছে। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সিঙ্গিমারী ক্যাম্পের টহল দল।

৬১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মীর হাসান মো. শাহরিয়ার মাহমুদ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছি। আজ লিখিত প্রতিবাদ জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য