,

করোনায় আক্রান্ত কারিনা কাপুর

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। তার প্রিয় বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরাও করোনা পজিটিভ। টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, আপাতত ঘরেই আইসোলেশনে থাকবেন তারা। আক্রান্ত দুই অভিনেত্রীর সংস্পর্শে আসা প্রত্যেককেই কোভিড পরীক্ষার নির্দেশ দিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)।

এদিকে, কারিনা কাপুরের বিরুদ্ধে কোভিড প্রটোকল ভাঙার অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, তারা উভয়েই বেশ কয়েকটি পার্টিতে অংশ নিয়েছিলেন।

কয়েক দিন আগে কারিশমা কাপুর ও মালাইকা অরোরার সঙ্গে ঘরোয়া পার্টি করতে দেখা যায় কারিনা ও অমৃতাকে। এ ছাড়া গত সপ্তাহে সোনম কাপুর ও রিয়া কাপুরের সঙ্গে নৈশভোজ করেন তারা। কারিনা বা অমৃতা কেউই আক্রান্ত হওয়া নিয়ে প্রকাশ্য কোনো বিবৃতি দেননি।

এএনআই জানিয়েছে, কোভিড বিধি লঙ্ঘন করে নানা সময় পার্টি করেন তারা। সেখানে উপস্থিত ছিলেন কারিনার ম্যানেজার পুনম দামানিয়া এবং অভিনেত্রী নীনা গুপ্তের মেয়ে পোশাক শিল্পী মাসাবা গুপ্ত।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড