বিয়ে ব্যস্ততায় জয়া আহসান

news-image

বিনোদন প্রতিবেদক : নেটদুনিয়ায় ক’দিন ধরেই গুঞ্জন, বিয়ে করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। মূলত, ইনস্টাগ্রাম ও ফেসবুক এই দুটি প্ল্যাটফর্ম থেকেই ঘটনার সূত্রপাত। আর জয়ার স্টোরিতেও পাওয়া গেছে, অনামিকায় আংটিসহ ছবি। যে আংটিটি জয়ার বেশ ক’টি ছবিতে পরতে দেখা গেছে।

একটি সূত্র বলছে, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জয়া! তবে অন্য আরেকজন বলছেন, গত শুক্রবার অভিনেত্রীর নিউ ইস্কাটনের বাসা সেজেছিল ভিন্ন সাজে। হয়েছে বিয়ে অনুষ্ঠান। আর জয়াও ছিলেন তুমুল ব্যস্ত। তাহলে কি গেল শুক্রবারই বিয়ে করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী!

জয়া আহসানের একাধিক ঘনিষ্ঠজন বিয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‌‘গেল শুক্রবার জয়ার বাসায় বেশ গোপনীয়তার সঙ্গেই বিয়ে আয়োজন করা হয়। যেখানে দুই পরিবারের লোকজনরাই এসেছিলেন। পাত্রপক্ষের বেশিরভাগই এসেছেন লন্ডন থেকে। সেদিন জয়ার ছোট বোন কান্তার বিয়ে সম্পন্ন হয়েছে।’

এদিকে, বিষয়টি নিয়ে জয়া আহসানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। আর তার আংটি রহস্যের সমাধানও মেলেনি। এর মধ্যে আবার যুক্ত হলো তার ছোট বোনের বিয়ের সংবাদ!

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান