,

ঢাকা দক্ষিণ সিটির ৯ চালক বরখাস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে ময়লার গাড়িচাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪৯ (ক), (খ) ও (ঘ) মতে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, নিজেদের অনুকূলে বরাদ্দ থাকা গাড়ি বহিরাগত লোকদের দিয়ে চালানোর দায়ে ৯ চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে সাতজন ভারী, দুইজন হালকা গাড়ির চালক।

বরখাস্ত হওয়া ভারী গাড়ির চালকরা হলেন- মো. কাওছার আলী, মো. বেলায়েত হোসেন, ফরিদ আহমেদ, মো. আব্দুল্লাহ, মো. জামাল উদ্দিন (২), মো. কবির হোসেন (২) ও মো. রবিউল আলম।

হালকা গাড়ির চালকরা হলেন- মো. আজিম উদ্দিন ও মো. নুর জালাল শিকদার।

করপোরেশনের সচিব আকরামুজ্জামানের সই করা ৯টি আলাদা দপ্তর আদেশে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। জনস্বার্থে জারি করা হয় এ আদেশ। সাময়িক বরখাস্ত এসব চালক বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন।

গত ২৪ নভেম্বর বেলা সাড়ে ১১টায় ডিএসসিসির গাড়ির ধাক্কায় নটর ডেম শিক্ষার্থী নাঈম হাসানের (১৭) মৃত্যু হয়। পরে ঘটনা তদন্তে কমিটি করে সিটি করপোরেশন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের