,

দুলাভাইয়ের বাড়িতে গিয়েছিলেন বেড়াতে, ঘুমন্ত শ্যালিকাকে কুপিয়ে খুন

news-image

নিজস্ব প্রতিবেদক
= দুলাভাইয়ের বাড়িতে দুদিন আগে বেড়াতে গিয়েছিলেন তিলোত্তমা মন্ডল পুতুল নামের এক নারী। সেখানেই রাতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের হামলায় মারা যান তিনি। হামলায় তার বোন ও দুলাভাই আহত হয়েছেন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে খুলনার বটিয়াঘাটা উপজেলার হাটবাড়িয়া গ্রামে ঘটেছে এমন ঘটনা। পুতুল বটিয়াঘাটা উপজেলার বিত্তিশালুয়া বয়ারডাঙ্গা গ্রামের মৃত মহেন্দ্র মন্ডলের মেয়ে। তিনি দুদিন আগে দুলাভাই প্রকাশ মিস্ত্রির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মো. রাশেদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অতিরিক্ত রক্তক্ষরণে পুতুলের মৃত্যু হয়েছে। এ ছাড়া তার দুলাভাই প্রকাশ ও তার স্ত্রী আহত হয়েছেন। এ ঘটনার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী বিষয়ে জানানো যাবে।

জানতে চাইলে বটিয়াঘাটা থানার এসআই প্রভাস সাহা জানান, রোববার রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় তাদের ওপর হামলা করে দুর্বৃত্তরা। প্রথমে তারা পুতুলের ওপর হামলা করে। পুতুলের মুখে ও হাতে কুপিয়ে জখম করা হয়। এরপর ঘরে থাকা অপর দুজন প্রকাশ মিস্ত্রি ও দিপিকা মিস্ত্রিকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দিপিকা মিস্ত্রির অবস্থা আশঙ্কাকাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে তাদের ওপর এ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা, তা এখনো জানা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের