বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে ঢাকায় মুরাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : কানাডার পর দুবাইয়ে ঢুকতে চেয়ে ব্যর্থ হওয়া সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশে ফিরেছেন। আজ রোববার বিকেল ৪টা ৫১ মিনিট নাগাদ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার রাতে দুবাই হয়ে কানাডার উদ্দেশে ঢাকা ছাড়েন মুরাদ হাসান। কিন্তু টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সেখানে ঢুকতে ব্যর্থ হন তিনি। ফলে তাকে আবার দুবাইতে ফিরে আসতে হয়। আরব আমিরাতের ভিসা পাওয়ার চেষ্টায় ছিলেন মুরাদ হাসান। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়। শেষে রোববার বিকেলে এমিরেটাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে মুরাদ হাসানের মন্তব্যের পর সমালোচনার মধ্যেই চিত্রনায়িকা মহিয়া মাহির সঙ্গে তার একটি ফোনালাপ ফাঁস হয়। এরপর গত সোমবার রাতে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন মঙ্গলবার তিনি পদত্যাগপত্র পাঠান।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল