,

বিমানবন্দরে মুখ লুকানোর চেষ্টা ডা. মুরাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : কানাডায় জায়গা না পেয়ে দুবাই হয়ে দেশে ফিরেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। বিমানবন্দর সূত্র জানায়, আজ রোববার বিকেল ৫টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। নিজেকে লুকাতে ক্যাপ পরা মাথা হুডি দিয়ে ঢেকে রাখেন তিনি। মুখে মাস্ক এবং চোখে কালো রঙের চশমাও পরেছেন।

বিমানবন্দরের একাধিক সূত্র জানিয়েছে, মুরাদকে প্রথমে ইমিগ্রেশন অফিসে নেওয়া হবে। ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন।

নারীদের নিয়ে অশ্লীল বক্তব্য, চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ধর্ষণের হুমকি এবং বিরোধী দলীয় অনেক রাজনীতিবিদ এবং তাদের পরিবারের নারী সদস্যদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে দেশে বিভিন্নস্থানে তার বিরুদ্ধে মামলা ও মামলার আবেদন করা হয়েছে। ফলে, ধারণা করা হচ্ছে- ইমিগ্রেশন পার হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হতে পারে।

এর আগে গত শুক্রবার ডা. মুরাদ হাসান কানাডার বিমানবন্দরে পৌঁছালে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি। ওইদিন দুপুর দেড়টায় টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে জানানো হয়, তার সে দেশে প্রবেশে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। তারপর মুরাদ হাসানকে দুবাইগামী একটি প্লেনে তুলে দেওয়া হয়। সেখান থেকেই আজ দেশে ফিরলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড